Writing of poetry.
দূষণ
তুমি নামক দূষণে
আমার শরীর নামক শহরটা
আজ দূষিত
বারংবার নমস্কার জানায়
জীবন্ত কবর থেকেই
মৃত্তিকাটাও রক্তাক্ত এবং নোনা
কারন অতিরিক্ত ভূমিকম্প
তুমি নামক দূষণে
আমার শরীর নামক শহরটা
আজ লন্ডভন্ড
ওইতো কাব্য করা ছেলেটা
কেমন যেন বিষণ্ণতায় ভোগে
কবিতা ভক্ত মেয়েটার
নির্বাচিত অভিযোগে
দূষণে দূষণে বিষাক্ত বায়ু
গ্রাস করছে একাকীত্বের আয়ু